
করোনা পরিস্থিতিতে লেনদেন শুরুর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ জুন) নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। আর টাকার পরিমাণের দিক থেকে আগের কার্যদিবস থেকে লেনদেন কমেছে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৯৯ পয়েন্টে। এদিকে শরিয়াহ ডিএসইএস সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৯ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৭ পয়েন্টে এবং সিডিএসইটি সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৯৩ পয়েন্টে।
দিন শেষে ডিএসইতে ১৯৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে তা ৫৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১৪৩ কোটি ২৯ লাখ টাকার।
এদিন ডিএসইতে ৩২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, শেয়ার দর কমেছে ৭০টির এবং ২৩০টির বা ৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার সিএসইর সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৮৭৩ পয়েন্টে। আর সিএএসপিআই সূচক ১২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩৪১ পয়েন্টে।
এদিন সিএসইতে ১২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ৩৪টির এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মাত্র ৫৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
- ১ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
- ২টাঙ্গন নদীর ভাঙনে ঠাকুরগাঁওয়ে বিলীন ১৭টি ঘর
- ৩ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
- ৬মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান
- ১০চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ১০পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু





পাঠকের মতামত