
করোনাভাইরাসে বাংলাদেশ ব্যাংকের অন্তত ৫০ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এমন দাবি করে গভর্নরের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল। ওই চিঠিতে তারা কর্মকর্তাদের দুই থেকে তিন ভাগ করে পালাক্রমে দায়িত্ব পালনের দাবি জানিয়েছে।
গত ১ জুন গভর্নর ফজলে কবিরকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত দীর্ঘ সাধারণ ছুটি শেষে গত ৩১ মে অফিস কার্যক্রম পুরো মাত্রায় চালু করা হয়েছে। লক্ষণীয় যে অফিস চালু হওয়ার পর অফিসের প্রধান ফটক, ভবনের ফটক, লিফট, করিডোরে মানবজট তৈরি হচ্ছে। স্টাফ বাসে গা ঘেঁষে বসে কর্মকর্তা-কর্মচারীকে অফিসে যাতায়াত করতে হচ্ছে। করোনা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসে করে যাতায়াতের দীর্ঘ সময় ভ্রমণে কর্মকর্তাদের সংক্রমণ–ঝুঁকি বাড়ছে। অনেক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় সংখ্যক আসন চেম্বার না থাকায় একই কম্পিউটারে একাধিক কর্মকর্তাকে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে অফিসের কাজে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক গুরুত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না, যা কেন্দ্রীয় ব্যাংকের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করছে।
চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আরও অর্ধশতাধিক কর্মকর্তার উপসর্গ দেখা দিয়েছে। যারা করোনা পরীক্ষা করিয়েছেন, ফলাফল এখনো তাদের হাতে পৌঁছায়নি।
এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের দুই বা তিন ভাগ করে সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে পালাক্রম করে দায়িত্ব পালনের দাবি জানিয়েছে অফিসার কাউন্সিল।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখনো পালাক্রমে দায়িত্ব পালনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিভাগের প্রধানেরা চাইলে যে কাউকে ছুটিতে রাখতে পারেন। তিনি সিদ্ধান্ত নেবেন, কতজন কর্মকর্তা অফিস করবেন।’
- ১উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ২রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ৩কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৬বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ১০গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত