প্রকাশিত: জুন ৩, ২০২০ ১১:২৮ এএম

চীনা মালিকানাধীন কোম্পানি মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেড চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (বেপজা) একটি চামড়া ও কৃত্রিম চামড়াজাত পণ্য উৎপাদনকারী শিল্প কারখানা স্থাপন করতে যাচ্ছে।

করোনার বৈশ্বিক এ পরিস্থিতিতে চীনের শিল্প উদ্যোক্তারা বাংলাদেশের ইপিজেডকে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ স্থান বলে মনে করছেন।   এ বিনিয়োগ বাংলাদেশে বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে প্রভাব ফেলবে বলে মনে করছে বেপজা।

সম্পূর্ণ বিদেশি মালিকানায় এ শিল্প কারখানায় ৭৬৪ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  যাতে বিনিয়োগ করা হবে ১.০২ মিলিয়ন মার্কিন ডলার।  এই শিল্প প্রতিষ্ঠানে ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি বছরে ১০ লাখ পিস ব্যাগ (১ মিলিয়ন), বেল্ট ও ওয়ালেট উৎপাদন করবে।

এ উপলক্ষে বুধবার (০৩ জুন) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাং ইয়ানহুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বেপজার সচিব মো. নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মিসেস নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড ...

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

সিইসি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কারের পর তার ...