প্রকাশিত: জুন ৫, ২০২০ ২:১৬ এএম

করোনা মহামারির কারণে রোস্টারিং করে বাসা থেকে অফিস করার সুযোগ পেলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং শাখা অফিসের প্রধান নির্বাহী বা মহাব্যবস্থাপক অফিসের কাজের গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে দায়িত্ব বণ্টন বা রোস্টারিং করতে পারবেন।

এতে আরো বলা হয়, যেসব কর্মকর্তা বাসায় অবস্থান করবেন, তাদের বাসা থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কেউই কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ সময় যেসব কর্মকর্তা অফিসে এসে কাজ করবেন তাদের দুপুরের খাবার দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আরও শতাধিক কর্মীর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে সামাজিক স্বাস্থ্য সচেতনতা ...

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ...

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...