
মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতা ও অগ্রগতি তুলে ধরতে মন্ত্রিসভার পাশাপাশি ছায়া মন্ত্রণালয় হিসেবে প্রত্যেকটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রতি মাসে অন্তত একটি করে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দশম সংসদে কোন কোন মন্ত্রণালয় এর ধারের কাছেও যায়নি।
নির্বাচিত ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে সংসদ নেতার অনুমতিক্রমে জাতীয় সংসদের প্রধান হুইপ কমিটি গঠন করে থাকেন। প্রয়োজনে কমিটি পুন:গঠন করা যেতে পারে।
কমিটিতে একজন সভাপতি ছাড়াও ৯ জন সংসদ সদস্য এই কমিটির সদস্য হিসেবে থাকেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ওই কমিটির সদস্য হিসেবে থাকেন। তবে টেকনোক্র্যাট মন্ত্রী প্রতিমন্ত্রী বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।
মন্ত্রিসভা গঠনের পর তাই সংসদ সদস্যদের আগ্রহ থাকে কোন একটি কমিটির সভাপতি হিসেবে যদি মনোনীত হওয়া যায়। সেজন্য এমপিদের আগ্রহের কমতি নেই। অনেকেই কমিটির সভাপতি হওয়ার জন্য দেন দরবারও করে থাকেন।
একাদশ সংসদ গঠনের পর নতুন মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া শেষে সংসদীয় কমিটিও গঠন করা হয়েছে। এবার মন্ত্রিসভার মতো সংসদীয় কমিটিতেও অনেক নতুন মুখ। আবার দশম সংসদের বাদ পরা সিনিয়র মন্ত্রীদের ওই মন্ত্রণালয়ের সভাপতি করা হয়েছে।
সংসদীয় কমিটিকে ছায়া মন্ত্রণালয় হিসেবে বিবেচনা করা হলেও কার্যত তাদের কোন কাজ নেই। কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের কাজের ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করা ছাড়াও কিভাবে কাজ দ্রুততার সঙ্গে শেষ করা যায় সেসব বিষয়ে সুপারিশ করে থাকে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটিতে সুপারিশ করা ছাড়া কোনো সিদ্ধান্ত দেবার এখতিয়ার থাকে না।
সংসদীয় কমিটির সভাপতিরা কি সুবিধা নিয়ে থাকেন? তাদের পদ মর্যাদা কি এই নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। তবে বাস্তবিক অর্থে মর্যাদাক্রম অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতিদের আলাদা কোনো পদ মর্যাদা নেই। সভাপতিদের পদ মর্যাদা সংসদ সদস্য।
একজন সংসদীয় কমিটির সভাপতি যেসকল সুবিধা পেয়ে থাকেন। সংসদীয় কমিটির সভাপতিরা সংসদ এলাকায় সরকারিভাবে একটি অফিস পেয়ে থাকেন। এর বাইরে একজন ব্যক্তিগতসহকারী (পিএস) পেয়ে থাকেন, একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর থাকে।
এছাড়া অফিসে আপ্যায়ন খরচ বাবদ ১২ হাজার টাকা মাসিক ভাতা পেয়ে থাকেন। এছাড়া সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা একটি ফ্ল্যাট পেয়ে থাকেন। এর বাইরে বিশেষ কোন সুবিধা নেই। তবে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের সুবাদে বিদেশ ভ্রমণের সুযোগ থাকে সভাপতিসহ অন্যান্যদের।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত