
বড় রোনালদো ছিলেন ব্রাজিলের। খেলেছেন তিনটি বিশ্বকাপের ফাইনাল। জিতেছেন দুটি বিশ্বকাপ। তার তুলনাতেই আসতে পারে না অন্য কেউ। সেই রোনালদা নাজারিও এবার তার চোখে দেখা বর্তমান সময়ের সেরা ৫ ফুটবলারের তালিকা করলেন। যেখানে তিনি রাখলেন না বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।
ব্র্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদোকে বলা হয় বর্তমান সময়ে তার ফেবারিট ৫ জন ফুটবলার বাছাই করতে। সেখানে তিনি লিওনেল মেসিকে রাখলেন এক নম্বরে। এছাড়া বিশ্বের অন্যতম সেরা হিসেবে তিনি তালিকায় ঠাঁই দিলেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ, রিয়াল তারকা ইডেন হ্যাজার্ড, পিএসজির দুই তারকা নেইমার এবং কাইলিয়ান এমবাপে। অথচ, এখানে নেই জুভেন্টাস তারকা রোনালদোর নাম।
এএসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান রোনালদো বলেন, ‘অবশ্যই মেসি হচ্ছে নাম্বার ওয়ান। সে এমন এক বিরল প্রতিভা, যেটা প্রতি ২০ কি ৩০ বছর অন্তর ফুটবল বিশ্বে দেখা যেতে পারে।’
পরক্ষণেই তিনি বলেন, ‘আমি আরও পছন্দ করি মোহামেদ সালাহ, ইডেন হ্যাজার্ড, নেইমারদের খেলা দেখতে। একই সঙ্গে অবশ্যই পিএসজির কাইলিয়াম এমবাপের খেলাও দেখতে আমার ভালো লাগে।’
২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রাখেন এমবাপে। ওই সময়ই রোনালদোর সঙ্গে এমবাপের তুলনা শুরু হয়। তবে ব্রাজিলিয়ান এই গ্রেট এসব তুলনায় বিশ্বাসী নন। তিনি বলেন, ‘অনেকেই বলে সে নাকি আমার মতই। বিষয়টা আসলে তেমন নয়। কারণ, তার গতি অনেক বেশি। দুর্দান্ত ফিনিশার। দুই পায়েই অসাধারণ শট নিতে পারে। তার সামনে অসাধারণ একটি ক্যারিয়ার রয়েছে। আমরা দু’জন একই ধরনের। কিন্তু আমি কখনো তুলনা পছন্দ করি না।’
- ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ২সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৫বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৬ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৭চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৯শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ১০ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত