বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬ ৪:৫৬ পিএম

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কলেজের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা এবং নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইয়্যেদুর রহমান সাঈদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীব, সদস্য শেখ ফয়সাল আহমেদ, নাহিদ হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীব বলেন, শফিউল বারী বাবু ছিল আমার রাজনীতির অনুপ্রেরণা। তাঁর গুণাবলীতে মুগ্ধ হয়ে আমার ছাত্র রাজনীতিতে পদার্পণ। তাঁর অকাল মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজকের এই আয়োজনের উদ্দেশ্য মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সেই কামনাই করছি।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, শফিউল বারী বাবু ছিলেন জাতীয়তাবাদী পরিবারের একজন লড়াকু সৈনিক। তার মতো সৎ ও আদর্শবান রাজনীতিবিদ এদেশের লাখো তরুণের ছাত্র রাজনীতি করার অনুপ্রেরণা জুগিয়েছে। বিএনপি ও এদেশের মানুষের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা এদেশের মানুষ চিরকাল মনে রাখবেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন সেই দোয়াই সবসময় করি।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের আয়েজনে ‘ফিরে ...

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবি শিক্ষক ড. শিমুলের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও পুষ্টি ও খাদ্য ...

বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ...

যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব বিশদভাবে আলোচনার লক্ষ্যে ...

বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মকর্তাদের নতুন সংগঠন বিএইউ ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন ...

বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও বিভিন্ন ভাতা প্রাপ্তির প্রক্রিয়া ...

ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ ‘যমুনা’র উদ্যোগে জার্সি উন্মোচন, ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি ...

একাডেমিক মাইগ্রেশন ইস্যু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের ভোটে ২৯ ঘণ্টায় ১৪ হাজার ৩০০ ...