প্রকাশিত: জুন ১, ২০২০ ১১:০৭ এএম
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সূত্র জানায়, নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় চিকিৎসা নিচ্ছেন।
তবে তার ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী গত শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা এখনও সেখানে চিকিৎসাধীন আছেন। সপ্তাহ খানেক আগে ওয়ালিদ ও তার স্ত্রীর করোনা উপসর্গ দেখা দেয়। পরে নজরুল মজুমদার ও তার স্ত্রীর উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে নমুনা নিয়ে যায়।
পরীক্ষায় চারজনেরই করোনাভাইরাস ধরা পড়ে। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মালিকানাধীন দেশের অন্যতম বৃহৎ তৈরি শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপ। নাসা গ্রুপের কারখানাগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করছেন।
নজরুল ইসলাম মজুমদারের বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার, আবাসন, শিক্ষা ও পর্যটনখাতে বিনিয়োগ রয়েছে।
শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বাংলাদেশে বসবাসরত ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। ...

ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে সামাজিক স্বাস্থ্য সচেতনতা ...

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ...