
প্রথমবারের মতো সাতক্ষীরার আম যাচ্ছে হংকংয়ের বাজারে। আম কৃষি ক্যালেন্ডারের পদ্ধতি অনুযায়ী সাতক্ষীরায় প্রথম গাছ থেকে পাড়া গোবিন্দভোগ জাতের আম প্রবেশ করছে হংকংয়ের বাজারে। আম রপ্তানিতে যুক্ত উত্তরণের সফল প্রকল্পের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জেলায় উৎপাদিত হিমসাগর, ন্যাংড়ার খ্যাতি দেশের গন্ডি পেরিয়ে বিদেশে প্রবেশ করেছে তাও প্রায় একদশক। এর মধ্যে বেশী খ্যাতি ছিল ইউরোপের বাজারে।
এবার শনিবার পরীক্ষামুলকভাবে ১০০ কেজি গোবিন্দভোগ আম যাচ্ছে এশিয়ান মার্চেন্ট হংকংয়ের বাজারে। সাতক্ষীরার নিরাপদ আমের বিশ্বস্ততা দেশ বিদেশ সর্বত্র। বাগান থেকে কার্টুন করা পর্যন্ত কোথাও কোন অনিয়ম যাতে না হয় তার জন্য রয়েছে কৃষি বিভাগ, জেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গের কড়া নজরদারি রয়েছে বলে জানান আমচাষী রফিকুল ইসলাম।
আমচাষী আজিজুর রহমান জানান, সরকার কৃষি বিভাগের যে প্রত্যাশা কৃষিকে লাভজনক ও ব্যবসাসফল করা তার প্রায় পুরোটা
পুরণ হয়েছে সাতক্ষীরার আমচাষীদের মাধ্যমে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নূরুল ইসলাম বলেন, কৃষি অফিস ও প্রশাসনের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী, গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম ৫ মে থেকে পাড়া শুরু হয়ে গেছে।
এছাড়া ১৬ মে হিমসাগর, ২৪মে ন্যাংড়া ও ১ জুন আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশ দেয়া হয়। উপ-পরিচালক নূরুল ইসলাম আর জানান, এবছর সারাদেশ থেকে ৬০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হবে। যার মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে একশ মেট্রিক টন আম। ১৯ মে হবে বিদেশ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন। আর এসব রপ্তানি কাজে সাতক্ষীরার অর্ধসহ¯্র্র্র চাষীকে প্রস্তত করেছে কৃষি বিভাগ।
এদিকে সদরের আমচাষী কবিরুল ইসলাম বলেন, তিনি ৫০টি সফল আমবাগানের সফল চাষী কিন্তু নির্ধারিত অর্ধসহস্রাধিক চাষীর মধ্যে তার নাম যুক্ত হয়নি। ভবিষ্যতে তিনি যাতে যুক্ত হতে পারেন তার জন্য কৃষি বিভাগের সহায়তা কামনা করেন। তিনি বলেন, সরকারের আরও সহায়তা পেলে সাতক্ষীরার আমের বিস্তৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, দেশ অর্জন করবে বৈদেশিক মুদ্রা।
এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন- গোবিন্দভোগ আম গত বছর ডেনমার্ক ও জার্মানিতে রপ্তানি হয়েছিল। প্রথমবারের মতো এসিআই লজিস্টিক লিমিটেডের স্বপ্নের মাধ্যমে পরীক্ষামূলক ১০০ কেজি আম হংকংয়ে রপ্তানি হচ্ছে। তাদের পছন্দ হলে পরবর্তীতে তারা আরও এই আম নেবে। এটা আমাদের জেলার জন্য খুশির খবর।
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৬আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন





পাঠকের মতামত