
বৈশ্বিক করোনা মহামারিতে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন শপিং। ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে নিরাপদে রাখতে ঘরে বসে অর্ডার করলেই হাতের কাছে চলে আসছে প্রয়োজনীয় জিনিস। অবশ্য অনলাইন বা ডিজিটাল শপিংয়ে কেনাকাটা করতে গেলে গ্রাহকদের অভিজ্ঞতা সব সময় সুখকর নাও হতে পারে।
বরং মাঝে মাঝে গ্রাহকদের এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যে অন্যরাও অনলাইন শপিং থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা চিন্তা করেন। তবে অতিসম্প্রতি ব্রিটেনের বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী জেমস নিকের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার জন্য অবশ্য অনেকেই অনলাইন অর্ডারে আগ্রহী হয়ে উঠতে পারেন।
কারণ অনলাইনে আপেল অর্ডার দিয়ে তিনি ডেলিভারি পেয়েছেন অ্যাপলের একটি আইফোন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কিছুদিন আগে অনলাইনে সুমিষ্ট ফল আপেল অর্ডার দিয়েছিলেন জেমস নিক। গত বুধবার তার সেই অর্ডারটি ডেলিভারি দেওয়া হয়।
অর্ডারটি ডেলিভারির বাক্স খুলতেই বিস্মিত হয়ে যান নিক। বাক্স খুলে যা দেখলেন তা কার্যত অবিশ্বাস্য। আপেল ফল নয়, সুন্দর প্যাকেটে মোড়ানো ওই বাক্সের মধ্যে রয়েছে ‘অ্যাপেলের আইফোন’। কয়েক শত টাকার আপেলের পরিবর্তে কয়েক লাখ টাকার ‘আইফোন এসই’হাতে পাওয়ায় রীতিমতো বিস্মিত হয়ে পড়েন তিনি।
তারপর নিজেই ওই ফোনের ছবি ও ভিডিওধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে সঙ্গেই অনলাইনে ব্যাপক ভাইরাল হয় ওই পোস্টটি। অনেকেই আবার কমেন্ট করে নিজেদের মতামতও সেখানে পেশ করেন। এটা কী নিতান্তই কোনো ভুল নাকি সারপ্রাইজ গিফট?
সংবাদমাধ্যমগুলো বলছে, ভুল করে নয় বরং গ্রাহকদের নতুন চমক দিতে আইফোনের সেবা প্রদানকারী সংস্থা টেস্কোর এটি একটি নতুন পদক্ষেপ। যেখানে ব্রিটেনের প্রায় ৮০টি আউটলেট থেকে অনলাইন গ্রোসারি অর্ডারের ওপর এই সারপ্রাইজ গিফট দেওয়া হচ্ছে গ্রাহকদের। তবে এর পেছনে আর অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না তা এখনও পরিষ্কার করে জানা যায়নি।
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৩মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৪উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৫রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৯বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত