প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ২:৫৫ পিএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৮ বারে ২ লাখ ৮১ হাজার ৪৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ বারে ১২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিকি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৯২ বারে ৮ লাখ ২৭ হাজার ৯১২ টি  ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ দশমিক ২৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪ দশমিক ৮৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪ দশমিক ৬১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩ দশমিক ৭২ শতাংশ ও মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর ৩ দশমিক ৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ...

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক ...

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...