
জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—ডিআইজি, হাইওয়ে পুলিশ মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী; অতিরিক্ত ডিআইজি, সিআইডি মোহাম্মদ সরোয়ার হোসেন; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ বিধান ত্রিপুরা; অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ড. একেএম ইকবাল হোসেন; ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহী মো. ওয়ালিদ হোসেন; অতিরিক্ত ডিআইজি, এপিবিএন সহেলী ফেরদৌস; অতিরিক্ত ডিআইজি, সিআইডি রেবেকা সুলতানা; অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহী মোহাম্মদ তবারক উল্লাহ; উপপুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ মো. হাবিবুর রহমান; অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা হাসিনা রহমান; অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর), বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত ফয়সল মাহমুদ; অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর কানিজ ফাতেমা; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ সুলতানা নাজমা হোসেন; অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ জেসমিন বেগম; পুলিশ সুপার, টিডিএস, ঢাকা আব্দুর রহিম শাহ চৌধুরী; ডিআইজি, সিআইডি সানা শামীনুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৫ জুলাই সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে (১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
গত ৩ মে ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল একই বিধানে ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বিএইচ
- ১স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ২আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৩নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৪দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৫রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৬স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৭শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৯গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ১০দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত