প্রকাশিত: মে ২৩, ২০২০ ৪:৫৫ পিএম

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল রবিবার হবে ৩০ রমজান

ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের ৬৪ জেলা ও ইসলামিক ফাউন্ডেশন অফিস থেকে পাঠানো তথ্য, আবহাওয়া অধিদফতরের তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছে চাঁদ দেখা কমিটি।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, শনিবার ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। তাই আগামী সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কাল রবিবার হবে ৩০ রমজান। সবাইকে ঈদ মোবারক।

শেয়ার

পাঠকের মতামত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে নিম্নচাপে ...

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে। জানা গেছে, ...

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ...

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ ...