
ঈদের আগের শেষ কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০৫ পয়েন্টে।যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পরে সর্বোচ্চ। আর রোববার সূচকটি চালু হওয়ার পর সর্বোচ্চ স্থানে উঠেছিল।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২২ পয়েন্টে।
দিনশেষে লেনদেন হওয়া ৩৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯ টির, দর কমেছে ১৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯২.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৯.৭৬ পয়েন্টে।
সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত