
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০ টির, দর কমেছে ১৬৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।
ডিএসইতে এক হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১০ কোটি ৩৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৩ পয়েন্টে।
সিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দর বেড়েছে, কমেছে ১১২টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ২আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৩নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৪দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৫রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৬স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৭শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৯গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ১০দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত