
করোনাকালে থমকে যাওয়া রপ্তানি বর্তমান ব্যবসাবান্ধব সরকারের যুগোপযোগী প্রণোদনা প্যাকেজসমূহের মাধ্যমে এ খাত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যালয়ে ‘সোর্সিং বাংলাদেশ ২০২১- ভার্চুয়াল এডুকেশন’ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে প্রথমবারের মতো দেশে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পযর্ন্ত সাতদিন এই মেলা চলবে। মেলায় ৪৯টি কোম্পানি অংশগ্রহণ করেছে।
টিপু মুনশি বলেন, চলমান পরিস্থিতিতে আমাদের রপ্তানি পণ্য এবং বাজার সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ইপিবির এই উদ্যোগকে (মেলা) আমি স্বাগত জানাই। কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মের ব্যবহার বিশ্ব বাণিজ্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। বর্তমানে পৃথিবীর বহু দেশই নিজেদের রপ্তানি বাজার ধরে রাখা ও বাজার সম্প্রসারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মকে কার্যকরী উপায় হিসেবে ব্যবহার করছে।
যদিও পণ্য দেখে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের উপযোগিতা কখনই বিলীন হবে না, তবুও বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল মেলা বাণিজ্য সম্প্রসারণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এর গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, কোডিড-১৯ পরিস্থিতিতে আমাদের রপ্তানি বাজার ধরে রাখাই ছিলো আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সরকারের সুদক্ষ বাস্তবমুখী পদক্ষেপের কারণে ভয়াবহ করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে আমাদের রপ্তানি আয় হয়েছে ৪৫.৩৭ বিলিয়ন মার্কিন ডলার যা ২০১৯-২০২০ এর তুলনায় ১৪.১২% বেশি। বর্তমান ব্যবসাবান্ধব সরকারের যুগোপযোগী প্রণোদনা প্যাকেজসমূহের মাধ্যমে রপ্তানি খাত আজ ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, বাণিজ্য সম্প্রসারণে রপ্তানি উন্নয়ন ব্যুরোর এ উদ্যোগ দেশের ব্যবসায়ী সম্প্রদায় ও রপ্তানিকারকদের ভার্চুয়াল এ মেলায় অংশগ্রহণের ওরিয়েন্টেশন হিসেবে কাজ করবে এবং এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানিকারকবৃন্দ বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি বিশ্বাস করি।
এরআগে ইপিবি কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দীন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহ-সভাপতি এ এইচ এম আহসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত