প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ ৩:০১ পিএম

ডি‌জে‌লের দাম বাড়া‌নোর ফ‌লে দে‌শের তৈ‌রি পোশাক খা‌তের উৎপাদন খরচ ৫ শতাংশ বাড়‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, সম্প্রতি দেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। সেই অনুপাতে ট্রান্সপোর্টেশন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ ও অনান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বাড়ায় আমাদের উৎপাদন খরচ বাড়বে ৪ থেকে ৫ শতাংশ।

‌তি‌নি ব‌লেন, গত দুই বছ‌রে করোনার কারণে আমাদের তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। তাই বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়া‌তে হ‌লে প্রয়োজন ব্যবসা সহজ করা এবং নীতি স্থিতিশীল রাখা। এমন প‌রি‌স্থি‌তি‌তে তে‌লের দাম কমা‌নোর বি‌ষয়ে সরকার‌কে বি‌বেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

ক‌রোনার সময় আমা‌দের অর্ডার ক‌মে‌ছিল, এখন প্রচুর অর্ডার আস‌ছে জা‌নি‌য়ে বিজিএমইএ সভাপতি বলেন, অর্ডার বাড়‌লেও প‌ণ্যের দাম এখ‌নো তেমন বা‌ড়ে‌নি। আমরা পোশা‌কের মূল্য বাড়া‌তে কাজ কর‌ছি। পাশাপা‌শি আমা‌দের সদস্য‌দের বল‌ছি তারা যেন তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও ফ্রেইট খরচ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরবরাহকারীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করেন। তারা যেন কো‌নোভা‌বেই উৎপাদ‌নের চে‌য়ে কম দা‌মে প‌ণ্যের অর্ডার না নেন।

এক প্র‌শ্নের উত্ত‌রে বিজিএমইএ সভাপতি জানান, আগের চে‌য়ে এখন আমরা কিছুটা বাড়‌তি মূল্য পা‌চ্ছি, ত‌বে উৎপাদন খরচ যেভা‌বে বে‌ড়ে‌ছে সেই তুলনায় দাম পা‌চ্ছি না।

বিজিএমইএ সভাপ‌তি জানান, ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) ৩৭তম স‌ম্মেলন ঢাকায় হ‌বে। একক খা‌তের আন্তর্জা‌তিক স‌ম্মেলন এটাই দেশে প্রথম হ‌বে। সেখা‌নে ‘মেড ইন ব্যাংলা‌দেশ উইক’ ব্র্যান্ডিং তু‌লে ধরে সপ্তা‌হব্যা‌পী একটি আ‌য়োজনের প‌রিকল্পনা নেওয়া হ‌য়ে‌ছে। আগামী বছ‌রের ন‌ভেম্ব‌রে এ সম্মেল‌ন করার জন্য প্রাথ‌মিক তারিখ নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

বিজিএমইএ জানিয়েছে, পোশাক শিল্পের প্রসার, প্রচার এবং উন্নয়নে বিজিএমইএর প্রাণান্ত প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ সফর করেন এবং সফরকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সম্মেলনের (কপ-২৬) ২৬তম অধিবেশনে যোগদান করেন।

সফরকালীন সময়ের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ও পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই বিজিএমইএ এই সংবাদ সম্মেলন। সম্মেলনে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...