
বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বাড়াতে উদ্যোগ নেওয়ার জন্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (বিবিসিসিআই) অনুরোধ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে বিবিসিসিআইকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার কথা বলা হয়।
সম্প্রতি গুলশানে বিজিএমইএ পিআর অফিসে সাক্ষাৎকালে বিবিসিসিআই সভাপতি বশির আহমেদকে এ আহ্বান জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।
এসময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী, বিবিসিসিআই উত্তর পূর্ব অঞ্চল সভাপতি মাহতাব মিয়া, বেঙ্গল ডাচ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জি আর চৌধুরী এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান ইফতি ইসলামও উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিসহ ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে উচ্চ মূল্য সংযোজন এবং নন-কটন টেক্সটাইলসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে উৎসাহিত করার জন্য বিবিসিসিআইর সহযোগিতা কামনা করেন। যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায় তাদের কেনাকাটার সময় যেন ‘মেইড ইন বাংলাদেশ’ পোশাককে অগ্রাধিকার দেয় এবং তাদের বিদেশি বন্ধুদের উপহার সামগ্রী হিসেবে এসব পোশাক উপহার দেয়, সে ব্যাপারে তাদের উৎসাহিত করার জন্যও বিবিসিসিআই সভাপতিকে অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, এটি শুধু যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়াবে তা নয়, বরং ব্রিটিশ নাগরিকদের মধ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রচারণায় অবদানও রাখবে। এতে আমাদের স্বার্থরক্ষার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে আরও অধিক অবদান রাখবে।
- ১মির্জা ফখরুলের ১টি, অলি আহমদের ২ মনোনয়নপত্র জমা
- ২ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৪চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৬ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৭এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ৮ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৯সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ১০চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৮বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ৯ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩
- ১০ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন





পাঠকের মতামত