
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির লক্ষ্যে সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন এ চারটি বিশেষ বিভাগের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশপাশি সংগীত ও চারুকলা বিভাগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার বলেন, সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এর ০৩-১২-২০২১ ইং তারিখে অনুষ্ঠিতব্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সংগীত বিভাগ এবং ১০ ও ১৮ ডিসেম্বর চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি দুইটি বিভাগের পরীক্ষার সময়সূচিও দ্রুত ঘোষণা করা হবে।
এর আগে সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.০০ টা থেকে সংশ্লিষ্ট বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তির লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার ও ১৮ ডিসেম্বর শনিবার সকাল ৮.৩০ থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষে বি. এফ. এ (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক এ দুই ধাপে অনুষ্ঠিত হবে।
এ বিভাগের ব্যবহারিক পরীক্ষার ১০ ডিসেম্বর সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা বিভাগে ৭০৩ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। দেড় ঘন্টাব্যাপী এ পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সমূহে অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীবৃন্দ ১৮ ডিসেম্বর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগেই সকাল ০৯:০০ থেকে বিকাল ০৩.৩০ ঘটিকা পর্যন্ত (খাবারের বিরতি দুপুর ০১:০০ থেকে ০১.৩০ পর্যন্ত) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও পরীক্ষার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং প্রবেশ পত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবেনা বলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত নোটিশে বলা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন – এ ৪ টি বিভাগে বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হবে। পরীক্ষার ধরন সংশ্লিষ্ট বিভাগ ঠিক করবে। এ ৪ টি বিভাগের প্রতিটির জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।
সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এই ৪ টি বিভাগের ক্ষেত্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসি/সমমান থেকে ১০, এইচএসসি/সমমান থেকে ১০, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ৫০ নম্বরসহ মোট ১৭০ নম্বরের ভিত্তিতে প্রতিটি বিভাগের জন্য মেধা তালিকা করা হবে।
সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পেরেছেন। এর মধ্যে সংগীত ও চারুকলা বিভাগে আবেদনের জন্য ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান ও ২০২০ সালে এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩ সহ সর্বমোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। এছাড়া নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আবেদনের জন্য ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান ও ২০২০ সালে এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩ সহ মোট জিপিএ ৭ থাকতে হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে শর্তারোপ করা হয়।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল নোটিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd)-এ দেখা যাবে।
- ১জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ২খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৩একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৪হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৫শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৮লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত