
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র্যাংকিং ২০২০-এ স্থান পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বৃহস্পতিবার (১১ জুন) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে ডব্লিউইউআরআই-এর প্রকল্প পরিচালক অধ্যাপক মুন হোয়াই চ্যাং এ ঘোষণা দেন।
তিনি জানান, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস’ ক্যাটাগরির আওতায় বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউল্যাব। ২০২০ সালের এই র্যাংকিংয়ে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এটি।
র্যাংকিংয়ে ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস’ ক্যাটাগরির আওতায় থাকা শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় হলো: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র), ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (যুক্তরাষ্ট্র),) মিনার্ভা স্কুলস অ্যাট কেক গ্রাজুয়েট ইনস্টিটিউট (যুক্তরাষ্ট্র), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (যুক্তরাষ্ট্র) ও (৫) অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)। তালিকায় ইউল্যাবের অবস্থান ৪৬তম।
মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের মাস্টার্স ইন কমিউনিকেশন প্রোগ্রামের থিসিসকে উপজীব্য করে ডব্লিউইউআরআই র্যাংকিংয়ে প্রবেশ করতে সক্ষম হয়েছে ইউল্যাব। উদ্ভাবনী ও সৃজনশীল কায়দায় তৈরি করা এই প্রোগ্রামে শিক্ষার্থীরা দুই বছর সময় ব্যয় করতে পারে।
তাদের সাতটি ধাপে এ প্রক্রিয়া সম্পাদন করতে হয়: আইডিয়া ইনকোয়ারি বা ধারণাগত অনুসন্ধান (টার্ম ওয়ান); প্রপোজাল রাইটিং বা প্রস্তাবনা তৈরি (টার্মস ওয়ান, টু, থ্রি); প্রপোজাল হিয়ারিং বা প্রস্তাবনা শোনা (টার্ম ফোর); থিসিস রাইটিং (টার্ম ফাইভ ও সিক্স); প্রেজেন্টেশন অ্যান্ড ডিফেন্স (টার্ম সিক্স); পর্যালোচনা ও চূড়ান্তকরণ (টার্ম সিক্স) এবং টার্ন ওভার (টার্ম সিক্সের শেষ ভাগ)।
ডব্লিউইউআরআই র্যাংকিং বিশ্বের শীর্ষ একশ বিশ্ববিদ্যালয়ের তালিকার পাশাপাশি সুনির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরিতে শীর্ষ ৫০-এর তালিকা প্রকাশ করে। এগুলো হলো-ইন্ডাস্ট্রিয়াল অ্যাপলিকেশনস, স্টার্ট-আপস অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এথিকস অ্যান্ড ইন্টেগ্রিটি এবং স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড ওপেননেস ফর এক্সচেঞ্জ অ্যান্ড কোলাবোরেশন।
ইন্ডাস্ট্রিয়াল অ্যাপলিকেশনস ক্যাটাগরিতে সুযোগ পাওয়ায় ইউল্যাব ডব্লিউইউআরআই শীর্ষ একশ বিশ্ববিদ্যালয়ের তালিকার জন্যও বিবেচনার যোগ্য হবে। শীর্ষ একশর মধ্যে প্রথম পাঁচ বিশ্ববিদ্যালয় হলো- স্টানফোর্ড ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (যুক্তরাষ্ট্র), আলটো ইউনিভার্সিটি (ফিনল্যান্ড), হার্ভার্ড ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র) এবং মিনার্ভা স্কুলস অ্যাট কেক গ্রাজুয়েট ইনস্টিটিউট (যুক্তরাষ্ট্র)।
ডব্লিউইউআরআই র্যাংকিং তৈরি করেছে হ্যানসেনিয়াক লিগ অব ইউনিভার্সিটিজ (এইচএলইউ)। এইচএলইউ’র বোর্ড অব ট্রাস্টিতে রয়েছেন নেদারল্যান্ডস, চীন, রাশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট।
এইচএলইউ’র লক্ষ্য হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ এবং গবেষণার উদ্ভাবন। এই লক্ষ্য বাস্তবায়নে ডব্লিউইউআরআই নামে বিকল্প র্যাংকিং সিস্টেম তৈরি করেছে এইচএলইউ। গবেষণা পরিসংখ্যান, আন্তর্জাতিকায়ন এবং অনুমানের পরিবর্তে এই র্যাংকিং সমাজে বিশ্ববিদ্যালয়ের সত্যিকার অবদান মূল্যায়ন করে। গবেষণা ও শিক্ষায় এটি বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল এবং উদ্ভাবনী মনোভাবের ওপর গুরুত্ব দেয়।
- ১খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ২ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ৩গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৪সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ৫যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৬নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৭হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৮সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৬কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৭রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৮জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৯রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ১০প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা





পাঠকের মতামত