
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি। ঝরনাধারা, আর সবুজ পাহাড়ের সমারোহের পার্বত্য এ জেলায় রয়েছে দর্শনীয় পর্যটন স্পট। এর মধ্যে শহরের প্রাণ কেন্দ্রেই রয়েছে জেলা পরিষদ হটিকালচার পার্ক। ঝরনা, লেক, ঝুলন্ত সেতুসহ বন্য পশু পাখি পার্কের পরিবেশকে করেছে আকর্ষণীয়।
স্রষ্টা যেন নিজ হাতে তুলির ছোঁয়ায় গড়ে দিয়েছেন পার্বত্য জেলা খাগড়াছড়িকে। কি নেই? মেঘমালার সাথে পাহাড়ির মিতালী, অফুরন্ত সবুজের সমারোহ। প্রকৃতির কাছাকাছি আর মানসিক প্রশান্তির জন্য তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা।
এক পর্যটক বলেন, ‘খাগড়াছড়ি এসে খুব ভালো লাগছে। নাগরিক জীবন থেকে বের হয়ে এখানে আসলে বুঝা যায় আমাদের দেশটা কত সুন্দর। চারদিকে সবুজের সমারোহ।’
জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ২০১০ সালে প্রতিষ্ঠিত জেলা পরিষদ হটিকালচার পার্ক। প্রায় ১০ একর পাহাড়ি ভূমির প্রাকৃতিক সৌন্দর্যকে ঠিক রেখে এর অবকাঠামো তৈরি করা হয়। এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ, লেক, ঝর্ণা, লাভ পয়েন্ট, ছোটদের জন্য রেল গাড়ি, নৌকায় ভ্রমণ, নাগরদোলাসহ চিত্তবিনোদনের সবকিছুই।
ভোরে পর্যটক তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের সংখ্যাও বাড়তে থাকে।
এক পর্যটক বলেন, ‘এখানে পাহাড় এবং বৃষ্টি মিলে পরিবেশটা খুব ভালো লাগে। এখানে সিকিউরিটি সিস্টেমও ভালো।’
পার্কটিকে আরও সমৃদ্ধির লক্ষ্যে ৫০ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করেছে পার্বত্য জেলা পরিষদ।
পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধূরী বলেন, ‘আমাদের বিনোদন কেন্দ্রগুলো নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে। শিশুদের জন্য বিনোদন কেন্দ্র, ওয়াচ টাওয়ার করার পরিকল্পনা আছে।’
ছুটির দিনে এ পার্কে প্রায় ৪ থেকে ৫ হাজার নানা বয়সী পর্যটক বিনোদনের জন্য ঘুরতে আসেন।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত