
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে এ শর্ত পূরণ করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
রোববার (২৬ জুলাই) বিএসইসির করপোরেট গভর্ন্যান্স বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সময়সীমা বৃদ্ধি করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর শর্ত ১(২)(ক)-এর আওতায় প্রযোজ্য হবে। এর আগে, ২০২৫ সালের ২৯ জুলাই জারি করা এক নির্দেশনায় তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট অংশীজন কমিশনকে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য নারী প্রার্থী খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। পাশাপাশি পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা-সংক্রান্ত বিদ্যমান নিয়ন্ত্রক সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিষ্ঠানের জন্য এ শর্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) অবিলম্বে সব তালিকাভুক্ত কোম্পানি ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে এ সিদ্ধান্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সংশোধিত সময়সীমার মধ্যে প্রতিষ্ঠানগুলো করপোরেট গভর্ন্যান্স কোডের এ শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে।
টিআর
- ১লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৩এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- ৬এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি
- ৮চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ৯পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ১০ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত