জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬ ৩:১৯ পিএম

চট্টগ্রামের সন্ত্রাসী জগতের অন্যতম খলনায়ক ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইমনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, ডেভিড ইমন ও তাঁর অন্যতম সহযোগী রায়হানসহ দুর্ধর্ষ এক সন্ত্রাসী চক্রকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, একই সময়ে নোয়াখালীতে আরেক অভিযানে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসী রায়হান। তবে তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। ইমনকে গ্রেপ্তারের পর পুরো অভিযানের বিবরণ দিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

এর আগে রবিবার (২৬ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ ডেভিড ইমনের দুই ঘনিষ্ঠ সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, পরোয়ানাভুক্ত আসামি আসিফকে ধরতে চালানো অভিযানে তাঁর কোমর থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আর আরিফের কাছ থেকে পাওয়া যায় আরও দুই রাউন্ড গুলি। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের হয়ে অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করে।

শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রেপ্তার হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের একাধিক সিন্ডিকেট ও সন্ত্রাসী চক্রের পেছনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...