
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বালক ও বালিকা দল থাকবে। তবে মাদরাসা ও স্কুল-কলেজের বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়; এটি ঐচ্ছিক রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা ও স্কুল-কলেজের বালিকা দল গঠনটা অপশনাল (ঐচ্ছিক) থাকবে। কেউ ইচ্ছা করলে দল গঠন করে অংশ নেবে, আবার কেউ নাও করতে পারে। এটি আমরা ঐচ্ছিক বিষয় হিসেবে রেখেছি।
এর আগে মাদরাসার দাখিল ও আলিম স্তরের ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের নির্দেশনা দেওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিতর্কের মুখে শিক্ষামন্ত্রী এ ব্যাখ্যা দিলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার ক্ষেত্রে কয়েকটি অঙ্গীকার রয়েছে। এর মধ্যে অন্যতম হলো তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া ক্ষেত্রে সুদৃঢ় অবস্থান তৈরি করা আমাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ট্যালেন্ট হান্ট স্কিম চালু হবে। সুপ্ত প্রতিভার বিকাশের পথ উন্মুক্ত করা আমাদের লক্ষ্য। নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করা হবে। স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানবসম্পদে পরিণত করাও আমাদের লক্ষ্য।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম ৯ আগস্ট। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও চট্টগ্রামে বয়ে যাওয়া বন্যার কারণে বোর্ডের পরীক্ষা এখনো সেখানে শেষ হয়নি। আমাদের প্রস্তুতিও কিছুটা পিছিয়ে আছে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি। তিনি সম্মতি দিয়েছেন।
তিনি জানান, আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বরের ৯ অথবা ১০ তারিখে এ টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিএইচ
- ১২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ২খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৩নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ৪নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৫মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ৬মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৭গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৮আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৯স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ১০সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত