জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬ ২:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালু করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুটি সেবামূলক উদ্যোগের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদে প্রতিদিন বিভিন্ন সেবা নিতে বিপুলসংখ্যক নারী আসেন। তাঁদের মধ্যে শিশু সন্তান নিয়ে আসা মায়েদের জন্য নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশে শিশুকে বুকের দুধ খাওয়ানোর সুযোগ নিশ্চিত করতে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। একই সঙ্গে নারীদের ধর্মীয় অনুশীলনের সুবিধার্থে পৃথক নামাজের স্থান চালু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, নাগরিকবান্ধব সরকারি সেবা নিশ্চিত করতে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। সরকারি দপ্তরগুলোতে সেবাগ্রহীতাদের জন্য আরও মানবিক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম  বলেন, উপজেলা পরিষদে সেবা নিতে আসা নারী ও শিশুদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনসেবার মান উন্নয়নে প্রয়োজনভিত্তিক আরও উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, সরকারি দপ্তরে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর ফলে সেবাগ্রহণে আসা নারীরা আরও স্বাচ্ছন্দ্য ও মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...