জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬ ৯:৫৮ এএম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং শ্রীবরদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আলম। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদান করেন মো. সুলতান নামের এক বিএনপি কর্মী। শাহীন আলম ৬নং শ্রীবরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সালাম নাতি।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শাহীন আলম বলেন, “আমি বিএনপির সুদিন ছেড়ে জীবনের শেষ সময়ে একটি নামাজি ও সৎ মানুষের দলের সঙ্গে যুক্ত হয়েছি। সকলের কাছে দোয়া চাই, যেন দলীয় শৃঙ্খলা মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “আমরা আমাদের প্রিয় ভাই শাহীন আলম ও সুলতানকে জামায়াতে ইসলামীতে স্বাগত জানাই। আল্লাহ যেন তাদের কবুল করেন এবং ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে কবুল করেন।” তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোট দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এবং দেশের স্বার্থে সবাইকে সব পরিস্থিতিতে প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং শ্রীবরদী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি), সাবেক ময়মনসিংহ মহানগর জামায়াতের সভাপতি ডা. মোখলেসুর রহমান, শেরপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ মাসুদুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, শ্রীবরদী উপজেলা আমীর আজহারুল ইসলাম, শ্রীবরদী পৌরসভার মেয়র প্রার্থী আমির হামজা এবং ৬নং শ্রীবরদী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রবিউল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...