নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ ৯:১৯ পিএম

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর শেয়ার লেনদেনে সন্দেহজনক কার্যক্রমের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জকে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগ থেকে জারি করা এক তদন্ত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, কমিশনের পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত এ-ক্যাটাগরির কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর শেয়ারের মূল্য ও লেনদেনে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়েছে। এ কারণে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পাঁচটি বিষয়ে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে। এসবের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মাধ্যমে কোনো সমন্বিত, কারসাজিমূলক, অস্বাভাবিক বা কৃত্রিম লেনদেন সংঘটিত হয়েছে কি না তা শনাক্ত করা। অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য ব্যবহার করে কোনো ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না তা যাচাই করা। সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও তাদের অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস এবং কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না তা পরীক্ষা করা। সন্দেহজনক লেনদেন সংঘটিত হওয়া বা তা প্রতিরোধে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্রোকার বা ডিলার এবং তাদের প্রতিনিধিদের কোনো ভূমিকা বা দায় রয়েছে কি না তা নির্ধারণ করা। সিকিউরিটিজ-সংক্রান্ত আইন লঙ্ঘন বা অন্য কোনো অনিয়ম সংঘটিত হয়েছে কি না তা শনাক্ত করা।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৮ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৫১ টাকা ১০ পয়সা, যা ৭ জুলাই বেড়ে দাড়ায় ৬৭ টাকা ৬০ পয়সা। অর্থাৎ ১ মাসের ব্যবধানে প্রতিটি শেয়ারের দাম বাড়ে ১৬ টাকা ৫০ পয়সা বা প্রায় ৩২ দশমিক শতাংশ।

বিএসইসি চিঠি জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও স্টক ডিলারদের অনুমোদিত প্রতিনিধি, কমপ্লায়েন্স কর্মকর্তা এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) এ ধরনের সন্দেহজনক লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ধরনের কার্যক্রম স্টক-ব্রোকার ও স্টক-ডিলার এবং অনুমোদিত প্রতিনিধি বিধিমালা, ২০০০-এর তফসিল-৬-এর (এ) ও (বি) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১ অনুযায়ী অমান্য হিসেবে গণ্য হতে পারে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর এটিকে খুবই সহজ ...

মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বক্তব্য স্পষ্ট করল বিএসইসি

পুঁজিবাজারে প্রস্তাবিত ‘মার্জিন বিধিমালা, ২০২৫’ সংশোধন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও ...

আল-মদিনা ফার্মার শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক ...