
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, উচ্চশিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান প্রয়োগের মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে শুরু থেকেই সমাজমুখী, গবেষণানির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা কার্যক্রম এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যেন শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে কর্মক্ষেত্র ও সমাজে কার্যকর অবদান রাখতে পারে।
উচ্চশিক্ষাকে পাঠদাননির্ভর ধারা থেকে গবেষণাকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তর এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রাকে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন ইউজিসি চেয়ারম্যান।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত