
প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সেবা সুবিধা নিশ্চিত করতে ডিএইচএস অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সেবার আওতায় গ্রাহকদের জন্য আরও উন্নত সুবিধা যুক্ত হবে।
সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে প্রাইম ব্যাংকের কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ড বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ডিএইচএস অটোস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিহাব আহমেদ স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ডিএইচএস অটোস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সেবা সুবিধা উপভোগ করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী, ডিএইচএস অটোস লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোখলেছুর রহমান, হেড অব সেলস আলফাত হোসেন খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
টিআর
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত