
ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা এবং শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড (উপায়)-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এবং উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বরণ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গ্রাহকরা ইসলামিক ওয়ালেট এবং উপায়ের মধ্যে সহজেই অর্থ স্থানান্তর করতে পারবেন। এছাড়া উপায় ব্যাংকের রেমিট্যান্স বিতরণ অংশীদার হিসেবে কাজ করবে এবং ব্যাংকের শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস সেবা সম্প্রসারণে সহায়তা করবে। এর ফলে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ ও শরিয়াহভিত্তিক আধুনিক ডিজিটাল আর্থিক সেবা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য উদ্ভাবনী, সহজ ও শরিয়াহসম্মত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। উপায়ের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব গ্রাহকদের জন্য আরও উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর এবং উপায়ের হেড অব কর্পোরেট সেলস সাজ্জাদ আলম, হেড অব প্রোডাক্ট, স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, ডিজিএম (কর্পোরেট সেলস) শাহ আরাফাত হোসাইন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টিআর
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত