জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ ৬:৫২ পিএম

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের একটি ব্যাধি। সম্মিলিত ভাবে এই ব্যাধি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। মাদকসেবী ও বখাটেদের চিন্হিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি চাই সাতাক্ষীরা জেলা হবে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিশৃঙ্খলা মুক্ত। এখানকার ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা, মা, পরিবার তথা জেলার মুখ উজ্বল করবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ) সকাল ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, ইভটিজিং এবং শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল ও সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, সুধী, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। পরে জেলা প্রশাসক কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপন করেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...