জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬ ৮:০৯ পিএম

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রশিবির কয়রা থানা সদর এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ আসর আবু বকর (রা:) মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কয়রা থানা সদর এর সভাপতি মাজহারুল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী, বিশেষ অতিথি শাখা সেক্রেটারি ইয়াছিন সারাফাত, কয়রা থানা দক্ষিণ এর সভাপতি আসমাতুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি মুহা. অয়েসকুরুনী বলেন, আমরা জুলাই শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই, শহীদদের রেখে যাওয়া বাকি কাজ আমাদের করতে হবে। তাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ দক্ষ ও যোগ্য দেশ প্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে।

দোয়া মাহফিলে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...