জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬ ৯:৪৫ পিএম

শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

শুক্রবার(২৪ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জুলাই বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১২ বোতল ভারতীয় মদসহ মো. জুয়েল রানা (২৫) ও মো. সামিউল (১৮)কে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিন চোরাচালানবিরোধী আরেকটি অভিযানে নালিতাবাড়ী উপজেলার কুচপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।

বিজিবি জানায়,পৃথক দুই অভিযানে মোট ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এছাড়াও ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...