নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬ ১২:৩০ পিএম , আপডেট: জুলাই ২৫, ২০২৬ ১:০২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’ উদ্বোধন করেছেন।

আজ শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ সামিটের উদ্বোধন ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে দেশের অবস্থান আরো শক্তিশালী করার লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্য-প্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

সামিটে সেমিকন্ডাক্টরশিল্পে বাংলাদেশের সম্ভাবনা, বিনিয়োগ আকর্ষণ, দেশীয় প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শ‌নিবার (২৫ জুলাই) ...

হাইকোর্টে বিএফআইইউর প্রতিবেদন ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকা শেয়ার কেলেঙ্কারিতে সরাসরি জড়িত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ...

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ ...

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির ...

সশস্ত্র বাহিনীকে দলীয় ‌‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই দলীয় রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রতিরক্ষা ...