
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোগডোমা গ্রামের সরকারপাড়া এলাকার বাসিন্দা অশোক সরকারের ছেলে বিষ্ণু সরকার এর বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে বীরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে জানা গেছে, একটি চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় (এনআই অ্যাক্টের ১৩৮ ধারা) বিষ্ণু সরকারকে দোষী সাব্যস্ত করা হয়। মামলার রায়ে তাকে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। রায় কার্যকর করার লক্ষ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তারে বীরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী বিষ্ণু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের আদেশ বাস্তবায়নে পুলিশ সর্বদা আন্তরিক। পরোয়ানাভুক্ত ও পলাতক আসামীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এনজে
- ১ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ
- ২সদকা জান্নাতে যাওয়ার পথ সুগম করে যেভাবে
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ৫তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৮পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৯খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ১০চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত