জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬ ৩:০৬ পিএম

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অনিয়মের সত্যতা পাওয়ায় অর্থদণ্ডের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটির সব ধরনের ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্স না থাকা, অটোক্লেভ (Autoclave) মেশিন নষ্ট থাকা, লাইসেন্স নবায়ন না করা এবং আরও বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অধ্যাদেশের ১৩ ধারায় রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া লাইসেন্স নবায়ন, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং অধ্যাদেশের তফসিল-‘খ’ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি নিশ্চিত না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধ এবং সেবার মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...