
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে আয়েশা জাহান (১০) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে পশ্চিম সকদী এলাকায় আফজাল খানের ব্রিকফিল্ডের পাশের ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা জাহান পশ্চিম সকদি মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে সদর উপজেলার পশ্চিম সকদী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তাদের বাড়ি সাহেব বাজার পোস্ট অফিস এলাকায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে আয়েশা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সে কীভাবে নদীতে পড়ে যায়,সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো তথ্য জানাতে পারেননি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনজে
- ১এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ২চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৩১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৪সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৫কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৬সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৭৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ৮কুড়িগ্রামে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৩নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত