জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৬ ৩:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা একটি মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ ওয়াদুদ হোসেন বাদী হয়ে নবীনগর থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে।

মোয়াজ্জেম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নানা বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত ছিলেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রার্থী হওয়ার ঘোষণা এবং বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি নবীনগর থানার সামনে এক স্থানীয় সংবাদকর্মীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ...

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ...

ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর

পুলিশের হাতে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন রিমান্ডে চাঞ্চল্যকর সব ...

মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ...

কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান

সরকারের নির্বাচনী ইশতেহার “এক গ্রাম এক পণ্য, ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য” বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার ...

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে ...