জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬ ১২:৩৮ পিএম

সরকারের নির্বাচনী ইশতেহার “এক গ্রাম এক পণ্য, ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য” বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার চরমিলপাড়ায় স্থানীয় ঐতিহ্যবাহী বাজারের ব্যাগ উৎপাদনকারী কুটির শিল্প উদ্যোক্তাদের নিয়ে মাঠ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়, কুষ্টিয়া।

সোমবার (৩ আগস্ট) বিসিকের উদ্যোগে চরমিলপাড়া এলাকায় সরেজমিন পরিদর্শন করে বাজারের ব্যাগ উৎপাদনকারী ২২ জন কুটির শিল্প উদ্যোক্তাকে চিহ্নিত করা হয়। এ সময় উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

বিসিক সূত্র জানায়, চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদনকে কেন্দ্র করে একটি শক্তিশালী কুটির শিল্পভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম গড়ে উঠেছে। উৎপাদনের বিভিন্ন ধাপে একই গ্রামের প্রায় ৪০০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী। ফলে এ শিল্প শুধু স্থানীয় অর্থনীতিকেই গতিশীল করছে না, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতবিনিময় সভায় উদ্যোক্তারা জানান, সরকারের সহজ শর্তে ঋণ, আর্থিক সহায়তা, আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণে সহযোগিতা পেলে তারা বর্তমান উদ্যোগ আরও বড় পরিসরে সম্প্রসারণ করতে পারবেন। একই সঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও আরও বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিসিক কর্মকর্তারা বলেন, স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিসিক উদ্যোক্তা চিহ্নিতকরণ, প্রশিক্ষণ, পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং শিল্প উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিসিকের ডিজিএম আশানুজ্জামান মুকুল, উপ-মহাব্যবস্থাপক সোহেল রানা, সম্প্রসারণ কর্মকর্তা শাপলা খাতুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিসিক কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সরকারি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে কুষ্টিয়ার চরমিলপাড়ার ব্যাগ শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় কুটির শিল্প হিসেবে গড়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ে আরও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ...

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ...

ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর

পুলিশের হাতে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন রিমান্ডে চাঞ্চল্যকর সব ...

মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ...

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে ...