জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬ ৩:৪০ পিএম

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক (ডিসি) নূরুল করিম ভূঁইয়া।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন, কাশিমপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও আব্দুল হালিম খান।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বের অবহেলার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক গাজীপুরে যোগদান করার পর থেকেই আকস্মিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান জেলা প্রশাসক। সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবা গ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসে যারা আছে তারা কাজের উপযুক্ত নয়। তারা কোন কাজই প্রকৃত নিয়ম মেনে করছেন না। এছাড়াও তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের আলোকে কাগজ পত্র যাচাই-বাছাই করে ব্যাখা চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেননি, কোন কাগজপত্র দেখাতে পারেনি, নামজারিদের সফটওয়্যার আছে সেটিও দেখাতে পারেনি। এসব কারণেই ওই ভূমি অফিসে খানে যেসব কর্মকর্তা-কর্মচারী ছিল সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান। পরে সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেখানে অনিয়ম পেলে তাদেরকে সতর্ক করেন ও নির্দেশনা দেন জেলা প্রাশাসক।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক

মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ...

ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

ব্রহ্মপুত্রের অব্যাহত নদীভাঙনের করাল গ্রাস থেকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নসহ বিস্তীর্ণ চরাঞ্চলকে রক্ষায় কুড়িগ্রামের উলিপুরের ...