
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তার আগে অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রাঘাতে দোকান মালিক ও তার ছেলেকে গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মানিক হোসেন ওরফে সুমন সুমন (৩২) একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।
আহত দোকান মালিক হাবিবুল মন্ডলের অভিযোগ, গভীর রাতে তার মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক ওরফে সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হয়ে চোরকে আটকানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত সুমন তার কাছে থাকা একটি চায়নিজ কুড়াল দিয়ে তার হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেয়। হাবিবুলের চিৎকারে তার দুই ছেলে এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে অভিযুক্ত মানিক ওরফে সুমন ঘটনাস্থলেই মারা যায়।
আহত মুদি দোকানি হাবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে
- ১সিরাজগঞ্জের এনায়েতপুর-শাহজাদপুর সড়কে চরম দুর্ভোগ
- ২পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৩ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- ৪ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
- ৫বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
- ৬নিরস্ত্রকরণ চুক্তির পর গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৩
- ৭৩৬ জুলাই: ক্যালেন্ডারের পাতা ছিঁড়ে এক নতুন সকাল
- ৮রাজধানীতে ডিএমপির অভিযানে ৪১৯ জন গ্রেফতার
- ৯আজ থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি সরকারের
- ১০বিশ্ববাজারে ৪ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ১পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ২নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৩দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৪১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৫সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৬এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৭প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৮শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৯বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
- ১০ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার





পাঠকের মতামত