ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬ ১১:৩৭ এএম

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে  ৪১৯ জন গ্রেফতার হয়েছে। এরমধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেফতার হয়েছে ৯৬ জন।

নিয়মিত অভিযানে প্রায় প্রতিদিনই বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করছে ডিএমপি।

আজ সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন খারিজ করে ...

একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

আলোচিত টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে ...