বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৬ ১:১২ পিএম

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।

শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৫ই আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯:৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন পর্যন্ত এক ‘বিজয় র‍্যালি’ অনুষ্ঠিত হবে। সকাল ৯:৫৫ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সম্মুখে কেক কাটা ও ১০:০০টায় টিএসসি ভবনের ৩য় তলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়ও, সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ‘জুলাই ২০২৪ গণআকাঙ্ক্ষা, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। বাদ যোহর যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা ও শহীদদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

এছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে এবং বিকালে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী

“জুলাই ছিল একটি তাৎপর্যপূর্ণ বিপ্লব, একটি ঐতিহাসিক অভ্যুত্থান। নিঃসন্দেহে এই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের ...

ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা, অর্জন ও পরবর্তী বাস্তবতা নিয়ে ‘চব্বিশের জুলাই: জন-আকাঙ্ক্ষা ও ...

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নিয়ে নতুন সিদ্ধান্ত ...

নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

নতুন প্রজন্মকে পবিত্র আল-কুরআনের আদর্শে গড়ে তুলতে এবং তরুণদের মাঝে শুদ্ধ তিলাওয়াতের চর্চা উৎসাহিত করতে ...

বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধু সনদ প্রদানকারী ...

ইবিতে স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১ আগস্ট) ...