
দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত দুইজনের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং একজন খুলনা বিভাগের।
একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৮১ জন খুলনা বিভাগে, ৬৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, ৫৪ জন বরিশাল বিভাগে, ৪৯ জন চট্টগ্রাম বিভাগে, ৪৭ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৩৮ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত), ৩৬ জন ময়মনসিংহ বিভাগে, ২৯ জন রাজশাহী বিভাগে, ১৬ জন রংপুর বিভাগে এবং ৪ জন সিলেট বিভাগে ভর্তি হয়েছেন।
দিনটিতে আক্রান্তদের মধ্যে ২৬০ জন পুরুষ (৬১ দশমিক ৫ শতাংশ) এবং ১৬৩ জন নারী (৩৮ দশমিক ৫ শতাংশ)। চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ছাড়পত্র পেয়েছেন ৪৭২ জন রোগী।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৬ জন, যার মধ্যে নারী ৬২ দশমিক ৫ শতাংশ এবং পুরুষ ৩৭ দশমিক ৫ শতাংশ।
এখন পর্যন্ত সারা দেশে মোট ১৪ হাজার ৯৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টিআর
- ১বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ২পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৩জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৪শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৫২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৬প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৭প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৮শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৯সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ১০অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৮নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৯জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ১০দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর





পাঠকের মতামত