
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভাণ্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়া, ঝড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসব ঘটনায় অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লঘুচাপের প্রভাবে সাগর অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে ওঠে। দফায় দফায় আঘাত হানা ঝড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের কারণে তিনটি ট্রলার সম্পূর্ণ ডুবে যায়। পাশাপাশি আরও অন্তত পাঁচটি মাছধরা ট্রলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
মহিপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা জানান, বুধবার দুপুরে চর বিজয় সংলগ্ন সাগরে ছয় জেলেকে নিয়ে একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝি সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও তাঁর সঙ্গে থাকা পাঁচ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
এর আগে মঙ্গলবার বিকেলে সাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলেকে নিয়ে মাছ ধরার সময় ‘এফবি মহিমা’ নামের একটি ট্রলার উল্টে যায়। পরে উদ্ধারকারী দল ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করলেও বাকি দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ছাড়া গত রোববার গভীর সাগরে আরেকটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখনো ছয় জেলে নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে তিনটি পৃথক দুর্ঘটনায় নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”
টিআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত