নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সম্পাদকদের সংগঠন
‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। আর সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
মঙ্গলবার (২৮ জুলাই) এক বৈঠকে খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলামের প্রস্তাব এবং উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের সমর্থনে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জানা যায়, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এ কমিটি গঠনতন্ত্র প্রণয়ন করে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নেবে।
ফোরামের নির্বাহী সদস্যরা হলেন- বাংলানিউজ২৪ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, জাগোনিউজ২৪ডটকমের সম্পাদক কে. এম. জিয়াউল হক, বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক মো. শাহাদাত হোসেন ও রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়।
আহ্বায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষক সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ।
অনলাইন এডিটরস ফোরামের সদস্য প্রতিষ্ঠান হলো- ঢাকা স্ট্রিম (dhakastream.net), রাজনীতি ডটকম (rajneete.com), জাগোনিউজ২৪ডটকম (jagonews24.com), ঢাকা পোস্ট (dhakapost.com), ইউএনবি (unb.com.bd), বাংলানিউজ২৪ডটকম (banglanews24.com), সারাবাংলা (sarabangla.net), খবর সংযোগ (khoborsangjog.com), দ্য ডেল্টাগ্রাম (thedeltagram.com), নিউজবাংলা২৪ ডটকম (www.newsbangla24.com), এনার্জি অ্যান্ড পাওয়ার (ep-bd.com), নিউজনেক্সট (newsnextbd.net), ডেইলি খবর (dailykhabar24.com), ঢাকা মেইল (dhakamail.com), বাংলা ট্রিবিউন (banglatribune.com), দেশ সমাচার (deshshamachar.com), রাইজিংবিডি (risingbd.com), সোনালী নিউজ (sonalinews.com), ম্যাজিক বাঙলা টিভি (magicbanglatv.com)।
জানা যায়, গত ৮ জুলাই শীর্ষস্থানীয় ১১টি অনলাইন নিউজপোর্টালের সম্পাদক ও প্রকাশকেরা তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন না দেওয়াসহ এই খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া তুলে ধরেন।
তথ্যমন্ত্রী সম্পাদকদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতে সরকার ও নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর মধ্যে সমন্বিত আলোচনা এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। একইদিন জাতীয় প্রেস ক্লাবে এক বৈঠকে উপস্থিত প্রকাশক ও সম্পাদকেরা ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠনের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আহ্বায়ক কমিটি গঠন হলো।
আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধনে অংশীজন হিসেবে সরকারকে সহায়তা করা। একইসঙ্গে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোরামে নতুন সদস্য অন্তর্ভুক্তি, গঠনতন্ত্র প্রণয়ন এবং তার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নেবে আহ্বায়ক কমিটি।
বিএইচ
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৮যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৯আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১০দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত