
নতুন প্রজন্মকে পবিত্র আল-কুরআনের আদর্শে গড়ে তুলতে এবং তরুণদের মাঝে শুদ্ধ তিলাওয়াতের চর্চা উৎসাহিত করতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘হিফজুল কুরআন ও হুসনে সাউত প্রতিযোগিতা-২০২৬’।
শনিবার (১ আগস্ট) মগবাজারের শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় ৫০০ জন হাফেজ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে হিফজ, শুদ্ধ তিলাওয়াত এবং সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেন। প্রাণবন্ত এ আয়োজন অভিভাবক, আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সেক্রেটারি জেনারেল মাওলানা মুস্তাফিজর রহমানী, অর্থ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক ইমাদুদ্দিন আল-মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়াকফ প্রশাসনের সচিব ও ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ, নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, আজিজ গ্রুপের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী এবং শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল- সানলাইট প্রাইভেট লিমিটেড এবং সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি দোয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, হাফেজ, কারী, ইসলামি ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনের শিক্ষা, হিফজ ও শুদ্ধ তিলাওয়াতের চর্চা ব্যক্তি ও সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও তাকওয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আগামী প্রজন্মকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।
অনুষ্ঠানে বক্তব্যে আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতার আয়োজন নয়; বরং এমন একটি কুরআনপ্রেমী প্রজন্ম গড়ে তোলা, যারা নিজেদের জীবনকে আল-কুরআনের আলোকে পরিচালিত করবে এবং সমাজে ইসলামের সৌন্দর্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। আল ওয়াহদা ফাউন্ডেশন ভবিষ্যতেও কুরআনের খেদমত, দ্বীনি শিক্ষা ও মানবকল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সনদপত্র, নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আজহারী।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজকরা জানান, আল ওয়াহদা ফাউন্ডেশন ভবিষ্যতেও পবিত্র আল-কুরআনের শিক্ষা, হিফজ, তিলাওয়াত, দাওয়াহ, মানবসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে। পাশাপাশি দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিএইচ
- ১এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ২চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৩১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৪সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৫কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৬সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৭৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ৮কুড়িগ্রামে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৩নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত