
চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে নিজের গর্ভজাত ১ মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দেন মা। দাদীর অভিযোগ পেয়ে সেই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার পূর্ব চরণদ্বীপ সফি মেম্বার বাড়ির মো.ওসমানের ছেলে সিএনজি টেক্সি চালক মো. রাকিবের (১৮) সাথে একই এলাকার রোকনা বেগমের (১৮) বিয়ে হয়।
গত ২০ জুন তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম নেয়। এরপর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসে রোকসানা।
রাকিবের দাদী ফিরোজা বেগম বলেন, বেড়াতে যাওয়ার পর ২৭ জুলাই জানানো নাতনি মারা গেছে। তাকে দাফন করে ফেলেছে। এরপর দিন বিকেলে এবিষয়ে জানতে ওই বাড়িতে গেলে রোকনার বাপের বাড়ির লোকজন উল্টোপাল্টা কথা বলতে থাকে। কবর দেখাতে বললে তাও দেখাতে পারেনি।
এ বিষয়ে শিশুটির দাদী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধারে নামে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, শিশুটিকে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে এক নিঃসন্তান পরিবারের কাছে ছিলো। রবিবার (২ আগস্ট) সকালে আইনী প্রক্রিয়ায় শিশুটিকে মা ও বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
টিআর
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত