
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমিয়ে আনতে জুলাই মাসজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে চাঁদপুর ট্রাফিক বিভাগ।
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত জুলাই মাসে ১ হাজার ২৮৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৯৬১টি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।
এসব মামলার বিপরীতে ৩৪ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের ২১১টি যানবাহন জব্দ করা হয়েছে। এছাড়া জুলাই মাসের আগ থেকেই আরও ১০৯টি জব্দকৃত যানবাহন ট্রাফিক বিভাগের হেফাজতে রয়েছে।
চাঁদপুর ট্রাফিক বিভাগের তথ্যমতে জুলাই মাসে দায়ের হওয়া ১ হাজার দুইশ ৮৫টি মামলার মধ্যে বাসের বিরুদ্ধে ৮টি, ট্রাক ৩৭টি, পিকআপ ৫৭টি, কাভার্ডভ্যান ৮টি, প্রাইভেটকার ৭টি, সিএনজিচালিত অটোরিকশা দুইশ ২৬টি, ইজিবাইক ৯৫টি, ভ্যান/রিকশা ১২৫টি, মাইক্রোবাস ১০টি এবং মোটরসাইকেলের বিরুদ্ধে সর্বোচ্চ ৭১২টি মামলা করা হয়েছে।
শুধু জুলাই মাসের অভিযানে জব্দ হওয়া ২১১টি যানবাহন ট্রাফিক পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া জুলাই মাসের অভিযানের আগ থেকেই আরও ১০৯টি জব্দকৃত যানবাহন রয়েছে, যা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে ছাড় করা হবে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়,মোট মামলার অর্ধেকেরও বেশি হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধেও উল্লেখযোগ্য সংখ্যক মামলা হয়েছে। লাইসেন্সবিহীন চালনা,হেলমেট ব্যবহার না করা, ফিটনেস ও রেজিস্ট্রেশন সংক্রান্ত অনিয়ম, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে এসব মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা, বাসস্ট্যান্ড, মহাসড়ক এবং ব্যস্ত সড়কগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চাঁদপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সড়ক ব্যবহারকারী সকলের প্রতি ট্রাফিক আইন মেনে চলা, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পেলে চাঁদপুরে আরও নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর টিআই (এডমিন) প্রবীর কুমার দাশ বলেন, পুলিশ সুপার মিজানুর রহমান এর নির্দেশে সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রতিদিনই নিয়মিত চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরো বলেন,আমাদের লক্ষ্য কাউকে হয়রানি করা নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। যারা ট্রাফিক আইন অমান্য করবেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালাবেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামাবেন কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।
তিনি আরও বলেন,জরিমানা আদায়ই আমাদের উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চালক ও পথচারী সবাই সচেতন হলে দুর্ঘটনা কমবে, যানজটও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
এনজে
- ১ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ২সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৩রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৪দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৫যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৬ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ৮সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি
- ৯আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত
- ১০জবিতে ছাত্রদলের হামলায় শিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী আহত
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৭চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৮চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৯জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত