নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬ ৭:৫৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রস‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাবেন কি না, সেটি সময়ই বলে দেবে। আমি এখনই কিছু বলতে পারছি না।

সোমবার ( ৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন দায়িত্ব নেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে একটি আমন্ত্রণপত্র এসেছিল, যেখানে তিনি তাকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন।

তি‌নি ব‌লেন, এখন আবার ব্রিকসের জন্য একটি আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী তো দেশের কাজেই প্রতিদিন ২৪ ঘণ্টা ব্যয় করছেন। তাই কখন, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে তিনি যাবেন তা সময়ই বলে দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে নরেন্দ্র মোদি কি ব্রিকসের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, নাকি ভারত সফরেরও দাওয়াত ছিল?

জবাবে শামা ওবা‌য়েদ ব‌লেন, এটি আসলে এখানকার আলোচনার বিষয় নয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন ...

ভারতের হাইকমিশনারকে হুমায়ুন কবির শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে

ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ...

বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী

সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন বেসামরিক ...

কারিগরি শিক্ষা ও বৃত্তিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথ সুগম করতে দেশটির শিক্ষাবৃত্তির পরিধি আরও বিস্তৃত করার আহ্বান ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ...

গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল

জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান মোটাদাগে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ...